৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, আগামী সোমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল আগামী ৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে আশাবাদ ব্যক্ত করেছে।

Manual6 Ad Code

পার্ক দে প্রিন্সেসে শনিবার ক্লারমন্তের বিপক্ষে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। সামনের মৌসুমে দেখা যাবে নতুন ক্লাবে। কিন্তু এখনও তার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তাকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সৌদি ক্লাব। আগামী সোমবার থেকে তিনি তার ক্লাব পছন্দ করতে পারবেন।

Manual8 Ad Code

ক্লাব সূত্রে স্পোর্ত জানতে পেরেছে, আল হিলাল আগামী মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায়। আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেছেন। চূড়ান্তভাবে তার মতামত জেনে ওইদিন চুক্তির কথা প্রকাশ করবে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code