জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: খাদ্যশস্য রফতানি সংক্রান্ত চুক্তি নিয়ে জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। শনিবার কিয়েভের তরফে এটি বাস্তবায়নের জন্য রাশিয়াকে চাপ দিতে জাতিসংঘ ও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের কথা বলা হয়েছে। মস্কোর উচিত সেই অঙ্গীকার পূরণ করা। জাতিসংঘ ও তুরস্ক যেন এই বিষয়টি নিশ্চিত করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code