রোহিঙ্গা গণহত্যার মামলায় আপত্তি খারিজে হতাশ মিয়ানমার জান্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার মামলায় আপত্তি খারিজের রায়ে হতাশা প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক জান্তা। শনিবার সামরিক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এই হতাশার কথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। হগভিত্তিক ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) শুক্রবার রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে। এতে করে ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলাটির বিচার কার্যক্রম শুরু করতে আদালতে আর কোনও বাধা রইলো না। এতে ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগের পূর্ণাঙ্গ শুনানি শুরু করতে পারবে আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code