রাশিয়ার জয় বিশ্বের জন্য বিপর্যয়: জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আগ্রাসনে জিতে গেলে তা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে। রবিবার (২৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সাক্ষাৎকারে এমনটাই মনে করেন তিনি। কিয়েভে একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর কয়েক ঘণ্টা পর সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এ জ্যাক টেপারের সঙ্গে আলাপকালে আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা অন্যান্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে শাস্তি বজায় রাখার আহ্বান জানান বরিস। যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেলের দাম কয়েকগুণ বেড়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code