এ বছর হজ হবে সীমিত: সৌদি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

২০২০ সালের হজ হবে সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে সীমিত পরিসরে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বহির্বিশ্ব থেকে কারও আসার অনুমতি থাকছে না।

Manual4 Ad Code

সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সীমিতসংখ্যক মানুষ নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারীর অব্যাহত ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

২২ জুন সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে– মহামারী করোনার ঝুঁকি থেকে মানুষকে রক্ষার জন্য সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সামাজিক দূরত্বের প্রটোকল ও স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual8 Ad Code

সেই হিসাবে বলতে গেলে এবার আন্তর্জাতিকভাবে হজ পালন করা হচ্ছে না। শুধু সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের মানুষ নানা শর্তসাপেক্ষে হজের অনুমতি পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code