হোটেল বদলাতে হলো বাংলাদেশ দলকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: কম্বোডিয়াতে প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার গভীর রাতে ভারতের বেঙ্গালুরুতে পৌঁছায় বাংলাদেশ দল। ২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আগেভাগেই বেঙ্গালুরুতে গেছেন জামাল ভূঁইয়ারা। তবে সেখানে গিয়ে দেখা দিয়েছে বিপত্তি। শুরুতে যে হোটেলে দল উঠেছিল, আজ বিকালে তা বদলে আরেকটিতে উঠতে হয়েছে সবাইকে!

Manual6 Ad Code

নতুন হোটেলে উঠে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কম্বোডিয়া থেকে ফ্লাইট জটিলতার কারণে বেঙ্গালুরুতে আসতে সময় লেগেছে। সেখান থেকে হোটেলে আসতে আবার গভীর রাত হয়ে যায়। হোটেলে উঠে পরবর্তীতে থাকা ও খাওয়া নিয়ে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়। তাই আজ বিকালে নতুন আরেকটি হোটেলে আমরা উঠেছি। এখানে আর কোনও সমস্যা নেই।’

Manual7 Ad Code

আপাতত বাংলাদেশ দলকে নিজেদের খরচে সেখানে থাকতে হচ্ছে। ১৯ জুন থেকে টুর্নামেন্টের জন্য নির্ধারিত টিম হোটেলে উঠবে দল। বেঙ্গালুরুতে এসে বাংলাদেশ দলের আজ আনুষ্ঠানিক কোনও অনুশীলন ছিল না। তবে খেলোয়াড়রা যে যার মতো জিম ও সুইমিং করে নিয়েছেন।

আগামীকাল রবিবার বিকালে স্থানীয় একটি মাঠে অনুশীলনে নামবে হাভিয়ের কাবরেরার দল। আমের খান বলেছেন, ‘আজ রিকোভরি সেশন ছিল। কেউ জিম কিংবা সুইমিং করেছে। আশা করছি কাল থেকে মাঠের অনুশীলনে নামতে পারবো।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code