আসছে দ্য রেড ডোর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুনিয়াজুড়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো।

Manual5 Ad Code

ভয়ঙ্কর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্পের মধ্য দিয়ে দর্শকদের বুকে রীতিমত কাঁপন ধরিয়ে দেয় ছবিটি। পাশাপাশি বক্স অফিসেও বেশ দাপট দেখিয়েছে। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিকুয়েল।

Manual7 Ad Code

প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ছবি ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। পাঁচ বছরের মাথায় এবার পর্দায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। এবারের ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। বাংলাদেশের দর্শকদের মধ্যে যারা এ ছবির জন্য অপেক্ষা করছিলেন তারা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। কারণ, ৪ আগস্ট বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

প্রথম দুই ছবি ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সরাসরি সিকুয়েল এটি। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code