মুশফিকের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন সুজন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশের ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন বরাবরই আছে। নানা সময়ে নানা কারণে অপেশাদার আচরণ করার ঘটনা অনেক। সাম্প্রতিক সময়ে ফেসবুকে মুশফিকুর রহিমের দুটি পোস্ট নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে বিশ্রাম দেওয়ার পর উইকেটকিপার এই ব্যাটারের পোস্ট আলোচনা-সমালোচনার খোরাক জোগাচ্ছে। এই পরিস্থিতিতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের কাছ থেকে আরও পেশাদার আচরণ প্রত্যাশা করেন। সম্প্রতি মুশফিক নিজের ফেসবুক পেজে রহস্যময় দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে রানিংয়ের একটি ভিডিও আপলোড করে ক্যাপশন দেন, ‘আমি যখন উঠে অনুশীলন করি, তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন।’ দ্বিতীয়টি ড্রেসিং রুমে গা এলিয়ে দুই চোখ বন্ধ করা ছবি। যে ছবিটি বেশ কিছু ইমোজি ব্যবহার করে ফেসবুক পেজে আপলোড করেন। মনে হওয়াটা অস্বাভাবিক নয় জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের সিদ্ধান্তকে রীতিমতো কটাক্ষ করছেন মুশফিক!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code