বাংলাদেশ নারী ইমার্জিং টিম দাপট দেখিয়ে রয়েছে জয়ের ধারায়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে বাংলাদেশ নারী ইমার্জিং টিম। দাপট দেখিয়ে রয়েছে জয়ের ধারায়। দুর্দান্ত ফর্ম ধরে রেখে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে শুরুর তিন ম্যাচ নিজেদের করে নিল বাংলা দেশের মেয়েরা। দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে ছিনিয়ে নিল নিগার-সালমারা।

Manual2 Ad Code

টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে গুড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ব্যাটিং লাইন-আপ। বল হাতে জ্বলে উঠেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া।

Manual5 Ad Code

বোলিং আক্রমণে ৩টি করে উইকেট শিকার করেন এ ত্রয়ী বোলার। ফলে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন আনিক বস্ক।

লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেটের বিনিময়ে ২২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দেশের মেয়েরা। তবে শুরুটা ভালো হয়নি। হ্যাপির ব্যাটে বিপদ সামলে উঠে স্বাগতিকরা।

Manual4 Ad Code

চার রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন মুর্শিদা খাতুন হ্যাপি। তবে ৭১ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রানের দুর্বার এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। ম্যাচ জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন লতা মন্ডল (৬) ও রোমানা আহমেদ (২)।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code