আওয়ামী লীগ একটি ফোরটুয়েন্টি পার্টি: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের ১৮ কোটি মানুষকে বাঁচাতে তরুণ-যুব সমাজকে জেগে উঠে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমানের নেতৃত্বে তরুণ সমাজ জেগে উঠেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের জেগে উঠতে হবে। আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো। লড়াই সংগ্রাম শুরু হয়েছে। এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই। এ লড়াই বাংলাদেশকে রক্ষা করবার লড়াই। শুধু বিএনপির নয়, তারেক রহমানের নয়, আমাদের নয় এ লড়াই বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বাঁচাবার লড়াই। এ লড়াইয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। রাজপথ আমাদের দখল করতে হবে। রাজপথে লড়াই চালিয়েই আমরা এ ফ্যাসিস্ট, মাফিয়া সরকারকে সরিয়ে একটি জনগণের সরকার ও একটি জনগণের সমাজ তৈরি করবো।
মির্জা ফখরুল বলেন, আমাদের অনেকে বলেন আওয়ামী লীগ একটি ফোরটুয়েন্টি পার্টি। আমি তাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই আওয়ামী লীগ একটি প্রতারক দল। এ সরকার প্রতারণা করে মানুষের অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কী বলেছিলেন। তিনি বলেছিলেন আমি ১০ টাকা কেজি চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব, বিনা পয়সায় সার দেব। তাই না? এখন সারের দাম কত? ২২ টাকা। আজকে সেই সারের দাম আবার ৩৫ শতাংশ বাড়িয়েছে। আর ঘরে ঘরে চাকরি… অনেক শিক্ষিত ছেলেদের কাজ নেই। শিক্ষিত ছেলেরা মোটরবাইক চালায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code