আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ঠেকাতে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু কমানো যাচ্ছে না। কিছুদিন আগে রায়হান নামে এক যুবক মারা গেছে।

Manual7 Ad Code

পরিবারের অভিযোগ, টাকা না দেয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে সিলেটের এ ঘটনাসহ ঢাকা ও বাগেরহাটে পুলিশ হেফাজতে চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রতিটি মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভিকটিমকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। গোটা আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় জড়িত না হলেও বাহিনীর কিছু সদস্যের কারণে সংশ্লিষ্ট বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সৃষ্টি হয় আস্থার সংকট। কাজেই প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এ ধরনের সদস্যদের বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া। সেক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code