ব্রিনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গুগলের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। রবিবার প্রতিবেদনটি প্রকাশের পর টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। ইলন মাস্ক লিখেছেন, এটি একেবারে বাজে কথা। সের্গেই ও আমি বন্ধু এবং গত রাতেও আমরা একসঙ্গে পার্টি করেছি! তিন বছরে মাত্র দুইবার নিকোলের সঙ্গে আমার দেখা হয়েছে। উভয়ক্ষেত্রেই আশেপাশে অনেক মানুষ ছিলেন। রোমান্টিক কিছুই ছিল না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code