৫০ শেফের অংশগ্রহণে নর্থাম্পটনে বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ৯ডিসেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

Manual1 Ad Code

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ এর উদ্যোগে নর্থাম্পটনে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবসের অনুষ্ঠান।

Manual8 Ad Code

আগামী ৯ ডিসেম্বর বৃহস্পতিবার নর্থাম্পটন ইউনিভার্সিটির ওয়াটার সাইড ক্যাম্পাসে আয়োজিত হবে বিশেষ এই অনুষ্ঠান। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ৫০ জন কারী শেফ রন্ধন শিল্পে তাদের পারদর্শিতা তুলে ধরবেন।

Manual6 Ad Code

প্রতি জন শেফ তাদের পছন্দ মতো খাবার উপস্থাপন করবেন অতিথিদের সামনে। এছাড়াও  নর্থাম্পটন ইউনিভার্সিটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকবে আলোচনা সভা, গান সহ নানা অনুষ্ঠানের আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, এন্ড্রু লেওয়ার এমপি ও বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম সহ আর অনেকেই।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠান আয়োজন করেছে বিসিএ ইষ্ট মিডল্যাল্ড রিজিওন।সার্বিক সহযোগিতায় আছেন বিসিএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু রহমান ও মার্কেটিং সেক্রেটারি নাজ ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code