ঋষি সুনাক: নেতিবাচক আইডিয়ার ভালো মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: একটা অদৃশ্য ঝাড়ু ও বেলচা নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করলেন ঋষি সুনাক। ২৫ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েই তিনি ঘোষণা দিয়েছেন, ‘ভুল করা হয়েছে।’ বলেছেন, ‘আমাকে দলের নেতা নির্বাচিত করা হয়েছে… সেগুলো সংশোধন করতে।’ কথাগুলো ভাববাচ্যে বলা হলেও এর পেছনে দায়ী ব্যক্তিটির পরিচয় স্পষ্ট- লিজ ট্রাস, মাত্র ৪৯ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া পূর্বসূরি।
তবে এই বক্তব্যের ভেতর একটা সমস্যা রয়েছে। যুক্তরাজ্যের বর্তমান সমস্যাগুলোর সমাধান যেমন ঋষি, তেমনি এগুলো সৃষ্টির কারণও তিনি। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন নিজের পাঁকানো ঝামেলা দূর করতেই জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
সাম্প্রতিক বছরগুলোতে কনজারভেটিভ পার্টি যখনই ভুল করেছে, ঋষি সুনাক প্রায় প্রতিবারই তা সংশোধনের পরিবর্তে ভুলের পক্ষ নিয়েছেন। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট সমর্থন করার পেছনে অনেক কারণ ছিল। কিন্তু ঋষি সবচেয়ে খারাপটিই বেছে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এটি একটি দুর্দান্ত আইডিয়া। ২০১৬ সালে তিনি লিখেছিলেন, যুক্তরাজ্য ইইউ’র বাইরে ‘আরও মুক্ত, সুন্দর ও সমৃদ্ধশালী হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code