সিলেটে বিএনপির গণসমাবেশ: সতর্ক অবস্থানে পুলিশ, ১৯ পয়েন্টে চেকপোস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেটে বিএনপির শনিবারের গণসমাবেশকে ঘিরে সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual1 Ad Code

এসএমপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সিলেট মহানগর এলাকায় প্রবেশপথসহ ১৯টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আর সমাবেশের দিন (শনিবার) সাদা পোশাকে সমাবেশস্থলসহ মহানগরে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়াও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিম থাকবে।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন- সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। ইতোমধ্যে ১৯টি চেক পোস্ট বসানো হয়েছে। শনিবার সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি ৪জন নির্বাহী ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে ৪টি মোবাইল টিম মাঠে কাজ করবে।

Manual1 Ad Code

এদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট বিভাগজুড়ে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা ধর্মঘটের কারণে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। যত সময় যাচ্ছে নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code