ইরানের সঙ্গে আলোচনা ‘ধীরেসুস্থে’ চলছে : ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান কঠোর কিছু দাবি জানালেও তিনি ইরানে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়া থেকে সরে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প তাদের বলেছেন, ‘আমরা বিষয়টিকে ধীরেসুস্থে এগিয়ে নিচ্ছি।’

Manual4 Ad Code

মাত্র এক সপ্তাহ আগেই ইরানে বড় ধরণের হামলা চালানোর সর্বশেষ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে অবশ্য তিনি তা থেকে সরে আসেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে শুরু করা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি চাপ দিয়ে যাচ্ছেন।

Manual7 Ad Code

অ্যাক্সিওস জানায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের চুক্তি করতে দেরি করায় রোববার ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি। দুই দেশ জুনে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, তার শর্ত অনুযায়ী ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে আগে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

Manual1 Ad Code

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে।

ট্রাম্পকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং তাদের হাতে কোনো অর্থ না থাকার বিষয়টি দেখছি।’ট্রাম্প আরও বলেছেন, তেলের দাম কমছে। ফলে যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর চাপও কমছে।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। সব সময়ই ঠিক হয়ে যায়। এটা অনেকটা দাবা খেলার মতো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code