যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামা উপকূলে নৌকা ডুবে মারা গেছেন হাইতির ১৭ জন শরণার্থী। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। নিজ দেশে সহিংসতা এবং দারিদ্র থেকে মুক্তি পেতে এই ঝুঁকিপূর্ণ পথকে বেছে নেয় তারা। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিতদের মধ্যে ৪ জন নারীও আছেন। তারা একটি স্পিড ভোটে করে যুক্তরাষ্ট্রের মিয়ামির দিকে যাচ্ছিল বলে ধারণা করছেন প্রধানমন্ত্রী ডেভিস। বাহামা পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, এতে ৬০ জনেরও বেশি লোক ছিল এবং আরও বেশি লোক নিখোঁজ থাকতে পারেন। নৌকায় যারা ছিলেন তারা সবাই হাইতির শরণার্থী বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code