ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করলো। মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি ফাইভ-জি দুনিয়ায় যাত্রা করলো। গ্রামীণফোন গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে ফাইভ-জি ব্যবহার করা যাবে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code