ছাড়পত্র মিলেছে, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। কারণ ছবিটি পেয়েছে মুক্তির ছাড়পত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক খিজির হায়াত খান। এই নির্মাতা জানান, গত ২৮ জুলাই ছবিটি আনকাট সেন্সর পেয়েছে।
তিনি বলেন, ‘সেন্সর বোর্ড থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন এটি মুক্তি দিতে আর কোনও বাধা থাকলো না। ইচ্ছে আছে ডিসেম্বরে বিজয়ের মাসে সিনেমাটি সারা দেশব্যাপী মুক্তি দেওয়ার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code