বেড়েছে প্রযুক্তি পণ্যের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সোহাগ তার স্ত্রীকে একটি স্মার্ট ফোন উপহার দেবেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট দেখছেন। পছন্দ হলে দামে মিলছে না, আবার বাজেটের মধ্যে থাকতে চাইলে মোবাইল সেট পছন্দ হচ্ছে না।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বরের শাহআলী মার্কেটে একটি নামী মোবাইল ব্র্যান্ড শপের সামনে কথা হলো সোহাগের সঙ্গে। বাজেটের মধ্যে পছন্দের মোবাইল ফোন কিনতে না পেরে তাকে বেশ অস্থির দেখাচ্ছিল। তিনি শুনেছেন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে মোবাইল ফোনের দাম আরও বেড়ে যাবে। ফলে অস্থিরতা আরও বেশি তাকে পেয়ে বসে মোবাইল কিনতে না পারায়। ‘কথা বলার টাইম নেই’ বলে তিনি অন্য মোবাইল শপে ঢুকে পড়েন।
মোবাইল ফোন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলো বিক্রি কমে গেছে। বেশির ভাগ ক্রেতা দাম শুনে চলে যান। যাদের খুব প্রয়োজন তারা কিনছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code