তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন। রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের এটুআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করেন দেশটির মিন্দানাও’র বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন উপমন্ত্রী সুকার্ন আবাস। এসময় ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা, এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code