

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী ‘অলস বসে থাকবে না’। সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে।