আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আগামী নির্বাচনকে ঘিরে জালিয়াতির প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামী ২০২৩ সালে আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার ইভিএম দিয়ে দিন-দুপরে ভোট ডাকাতির নির্বাচন করতে চাইছে।’
সোমবার (১ আগস্ট) বিকালে কুড়িগ্রাম সদরের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের আলমারি থেকে কীভাবে বেরিয়ে এলো? এখন ঢাকাতেও প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code