মিয়ানমারে রুশ পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারে সরকারি সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির রাজধানী নেপিদোতে পৌঁছে রুশ পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় লিখেছেন তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার মিয়ানমারে সফর শুরু করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো জানিয়েছে, এই সফরে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। গত বছর অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এই সামরিক সরকারের বড় সমর্থক রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code