ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রোয়েশিয়ায় একটি বাস উল্টে পোল্যান্ডের ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩১ জন। শনিবার জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি ও পোডভোরেকগামী সড়ক থেকে ছিটকে হতাহতের ঘটনা ঘটেছে।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হতাহতরা বসনিয়ার একটি ক্যাথলিক উপসানালয় মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোট ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা সবাই প্রাপ্ত বয়স্ক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code