গ্লাসগো সিটি সেন্টারে গুরুতর ঘটনা, ৩ জন নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গ্লাসগো সিটি সেন্টারে একটি হোটেলে ছুরিকাঘাতের ঘটনায় তিন জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তাও ছুরিকাহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সন্দেহভাজন হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। স্কটিশ পুলিশ ফেডারেশন একজন পুলিশ কর্মকর্তার ছুরিকাহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ওয়েস্ট জর্জ স্ট্রিট দ্যা পার্ক ইনের বাইরে ঘটনাস্থলে এখন আর্মড পুলিশ অবস্থান করছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং সাধারণ মানুষের জন্য আর কোন বিপদ নেই। ক্রেইগ মিলরয় নামে একজন প্রত্যক্ষদর্শী, যিনি কাছেই একটি ভবন থেকে ঘটনাটি দেখেছেন, বলেছেন তিনি অন্তত চারজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code