আলোচনা শুরু করেছে বার্সেলোনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দিনকয়েক আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা ন্যু ক্যাম্পে ফেরাতে চান লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের শেষটা যেন তার শৈশবের ক্লাবে হয়, সেটিই তাদের চাওয়া। সেই অনুযায়ী নাকি কাজও শুরু করেছে কাতালান ক্লাবটি।
কাতালুনিয়াভিত্তিক সংবাদমাধ্যম কাত রেডিও খবর, সামনের মৌসুমে মেসিকে ফেরাতে এখন থেকেই আলোচনা শুরু করেছে বার্সেলোনা। প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে চলতি মৌসুম শেষে। এরপরই নাকি কাতালান ক্লাবটি ফেরাতে চায় সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে।
গোটা ফুটবল বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল গত বছর মেসির বার্সেলোনা ছাড়ার খবরে। আর্জেন্টাইন তারকা অবশ্য থাকতে চেয়েছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে কাতালানরা তাকে ধরে রাখতে পারেনি। যে কারণে দুই বছরের চুক্তিতে তিনি পাড়ি জমান প্যারিসে। সেখানে প্রথম মৌসুমটা ভালো না কাটলেও নতুন মৌসুমে ঝলক দেখাতে শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code