ইউক্রেনে গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে রাশিয়ার: যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ব্যাপক সরঞ্জামগত ক্ষতির কারণে পুরনো সামরিক যান নিয়ে লড়াই করতে বাধ্য হওয়ায় ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনাদের মোহভঙ্গ হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অক্টোবরের মাঝামাঝিতে প্রতিদিন ৪০টিরও বেশি সাঁজোয়া যান হারিয়েছে। এই হিসেবে মাত্র এই কয় দিনে রুশরা এক ব্যাটালিয়নের উপযুক্ত সরঞ্জাম হারায়। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

Manual2 Ad Code

খবরে বলা হয়েছে, ইউক্রেনে ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়া রুশ বাহিনী বেলারুশের মজুত থেকে অন্তত ১০০টি ট্যাংক ও লড়াইয়ের সামরিক যান সংগ্রহ করতে বাধ্য হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে রুশ সেনারা হতাশ হয়ে থাকতে পারে। কারণ তাদেরকে পুরনো সাঁজোয়া যান ব্যবহার করে লড়াই করতে বাধ্য করা হচ্ছে। এগুলোকে রুশ সেনারা অ্যালুমিনিয়াম ক্যান হিসেবে আখ্যায়িত করে আসছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code