বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অনেক জল ঘোলা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। অবশেষে বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এই চুক্তি বাতিলের ফলে এশিয়া কাপের দলে তার থাকা নিয়ে আর সংশয় রইলো না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন।  সাকিব বোর্ড প্রধানের সঙ্গে টেলিফোনে চুক্তি বাতিলের বিষয়টি আগে জানালেও বিসিবি অপেক্ষায় ছিল লিখিত প্রতিশ্রুতির। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘এটা ইতিবাচকভাবে এগোচ্ছে। সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। লিখিত চিঠি দিয়ে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আমাদের জানিয়েছেন। বেটউইনারের সঙ্গে তার আর কোনও চুক্তি নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code