মুখোমুখি কথা বলার মতোই নিরাপদ করা হচ্ছে হোয়াটসঅ্যাপকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নতুন কিছু প্রাইভেসি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারী চাইলে নীরবে কোনও গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবে। এরপর তার অনলাইন স্ট্যাটাস কাকে দেখাবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারী। এছাড়া মেসেজ স্ক্রিনশট নেওয়াও ব্লক করতে পারা যাবে এখন থেকে। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, মুখোমুখি কথা বলার মতোই নিরাপদ করা হচ্ছে হোয়াটসঅ্যাপকে। এই মাসেই ফিচারগুলো চালু হবে বলে জানায় বিবিসি।

Manual4 Ad Code

বর্তমান চ্যাটে বাইডিফল্ট সেটিং অনুযায়ী গ্রুপ থেকে কেউ বের হলে জানিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। আবার “এক্সিট গ্রুপ” অপশনে গেলেও সেখানে নীরবে বের হওয়ার কোনও অপশন থাকে না। বিষয়টি অনেকটা বিরক্তিকরই ব্যবহারকারীদের জন্য। নতুন  এই ফিচারে ব্যবহারকারী চাইলে অ্যাডমিন বাদে অন্য কাউকে না জানিয়েই গ্রুপ থেকে বিদায় নিতে পারবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code