ইন্টারনেট-সেবার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ইন্টারনেট-সেবা গ্রহণ করলে ব্যবহারকারী প্রয়োজনে যেকোনও সময় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। গভীর রাতসহ যেকোনও সময় চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হলে নক করা যাবে। এমনই একটি উদ্যোগ নিয়েছে আম্বার আইটি।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি এবং ডিজিটাল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার ডকটাইম বাংলাদেশের মাঝে সম্প্রতি স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

Manual1 Ad Code

এ চুক্তির মাধ্যমে আম্বার আইটি সারাদেশে তার ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট-সেবার পাশাপাশি বিনামূল্যে ডকটাইম স্বাস্থ্যসেবা প্রদান করবে।

Manual3 Ad Code

আম্বার আইটির প্রধান কার্যালয় নাভানা টাওয়ারে এই চুক্তি সই হয়। আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী মো. আমিনুল হাকিম এবং ডকটাইম বাংলাদেশের চেয়ারম্যান মিসবাহ-উল আহসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code