রুবি হক স্মরণে যুক্তরাজ্য নির্মূল কমিটির শোকসভা

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক অকালপ্রয়াত রুবি হক স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

গত ১০ আগস্ট পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে ‘স্মৃতিপটে রবে তুমি’ শিরোনামে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, রুবি হক ছিলেন একজন সাহসী ধর্মনিরপেক্ষ উদারনৈতিক সংস্কৃতিকর্মী। মুক্তিযুদ্ধের চেতনার উপর তার দৃঢ় অবস্থানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন l

Manual4 Ad Code

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কাউন্সিলর (রাজনৈতিক) দেওয়ান মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান।

উপস্থিত ছিলেন কবি শামীম আজাদ, হিউম্যানন রাইটস  কমিশনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, কেন্দ্রীয় নির্মূল কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ, বর্ণবাদ বিরোধী সংগঠক ও নজরুল সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নুরুল ইসলাম দুলু, লেখক কবি ময়নূর রহমান বাবুল, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হুসনেয়ারা মতিন, শহীদ পরিবারের সন্তান প্রশান্ত পুরকায়স্থ, নির্মূল কমিটির সহসভাপতি মতিয়ার চৌধুরী, নির্মূল কমিটির সহ সভাপতি নিলুফার ইয়াসমিন, লেখক সাংবাদিক হামিদ মোহাম্মদ, নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা নাজনীন সুলতানা শিখা, শিক্ষক এনায়েত সারোয়ার, নির্মূল কমিটির কার্যকরী সদস্য নাজমা হোসেন প্রমূখ l

Manual7 Ad Code

অনুষ্ঠানে রুবি হকের পরিবার থেকে উপস্থিত ছিলেন তাঁর স্বামী এডভোকেট মজিবুল হক মনি, ছোট বোন রুমি হক, ফুপাতো ভাই বাতিরুল হক সর্দার, চাচাতো ভাই শাহ মুস্তাফিজুর রহমান বেলালও খালু ফেরদৌস হালিম খান l

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code