আসামে এনআরসির তথ্য গায়েব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ভারতের আসামের জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) তথ্য তাদের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে।

গত বছরের ৩১ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই তাদের ওয়েবসাইটে ওই তালিকা দেখা যেত। কিন্তু গত কিছুদিন ধরে সেই তালিকা আর দেখা যাচ্ছে না। এ নিয়ে আসামের একটা বড় অংশের মানুষদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

বিশেষ করে বাদ পড়া প্রায় ১৯ লাখ মানুষের মধ্যে উদ্বেগটা একটু বেশি। এনআরসি নিয়ে তৃণমূল স্তরে কাজ করেন সমাজকর্মী শাহজাহান আলি।

Manual2 Ad Code

বিবিসিকে তিনি বলেন, ‘হঠাৎ করেই এনআরসি’র তালিকা আর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এটা কেন হল, সেটাও স্পষ্ট নয়।’

এনআরসি’র রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা অবশ্য বলছেন, ‘এটি একটি কারিগরী সমস্যা। এনআরসির তথ্য সংরক্ষিতই রয়েছে।’

শর্মাকে উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই বলছে, ক্লাউড স্টোরেজে এই বিপুল পরিমান তথ্য রাখা ছিল উইপ্রো সংস্থার সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে। সেই চুক্তি গত বছরের অক্টোবরে শেষ হয়েছে।

এর আগে যিনি সমন্বয়ক ছিলেন, তিনি ওই চুক্তি পুনর্নবায়ন করেন নি। তাই ১৫ ডিসেম্বর থেকে ক্লাউড স্টোরেজ পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওই সংস্থাটি। আমি দায়িত্ব নিয়েছি ২৪ ডিসেম্বর।

তিনি আরও বলেন, উইপ্রোর সঙ্গে তাদের বৈঠক হয়েছে এ সমস্যা নিয়ে এবং তাদের আশা কয়েকদিনের মধ্যেই আবারও এনআরসি’র পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে ওয়েবসাইটে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code