আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৬

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। রবিবারের এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক ডজনেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সোমবার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণস্থল আতশবাজি গুদামের স্থান থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবারের ওই ভয়াবহ বিস্ফোরণে আতশবাজির গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির কিছু অংশ ধসে পড়ে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code