প্রধানমন্ত্রীর উদারতা বিএনপি নেতারা বোঝেন না: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সভা সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রীর উদারতার অর্থ বিএনপি নেতারা বোঝেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের নেত্রী বলেছেন তারা সমাবেশ করুক, জনসভা করুক। বাধা দেবো না। নেত্রীর এই উদারতার অর্থ আমরা বুঝি। তারা বোঝে না।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সিনিয়র নেতারা আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিদেশিদের চাপে সরকার বিএনপিকে মিটিং-মিছিল করার সুযোগ দিয়েছে এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বলে, বিদেশিদের চাপে আপনি এটা করছেন। তারা এটা বোঝে না। লন্ডন থেকে স্লোগান দেয়, আর প্রতিধ্বনি হয় পল্টনে। কী স্লোগান? টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনের বাংলাদেশে? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের বাংলাদেশে? মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জনের বাংলাদেশে?

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code