জ্বর জানাবে অ্যাপল ওয়াচ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অ্যাপলের পরবর্তী সিরিজের অ্যাপল ওয়াচ ৮-এ থাকছে তাপমাত্রার সেন্সর। এতে ধরা পড়বে ব্যবহারকারীর গায়ে জ্বর আসছে কিনা। এমনটিই জানিয়েছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তিনি আরও জানান, এই অ্যাপল ওয়াচ তাপমাত্রার পরিমাণ জানাবে না। তবে ব্যবহারকারীকে সতর্ক করবে—তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা সে বিষয়ে। অবশ্য তাপমাত্রা পরিমাপের সেন্সরটি এখনও প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষার স্তর পার করে আসতে পারেনি। সফল হলে এটি স্মার্টওয়াচ সিরিজ ৮-এ ব্যবহার হলেও অ্যাপল ওয়াচ এসইতে থাকবে না বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code