তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

Manual4 Ad Code

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Manual8 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code