বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনে পশ্চিমাবিরোধী জোট গড়ছেন পুতিন?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এক ধরনের জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন। যে জোটটি পশ্চিমাদের মোকাবিলা করতে পারে। এই সপ্তাহে ইরান সফরে তিনি এই জোট গঠনের বিষয়টি সামনে আনেন। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের বাইরে এটিই ছিল তার প্রথম সফর। মঙ্গলবার পুতিন তেহরান সফর করেন। এর কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও সৌদি আরব সফর করেন। সফরে বাইডেন ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াশিংটন চেষ্টা করবে যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান আন্দ্রে কর্তুনভ বলছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক পুতিনের জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্রেমলিন নিজেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে দিতে চায় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code