

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলের বাজারসহ অন্য এক স্থানে হামলায় ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের খবর দিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার (১৯ আগস্ট) তুরস্কের নিয়ন্ত্রিত সীমান্ত শহর আল বাব এ প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনীর কামানের গোলায় এক শিশুসহ ১৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সেখানকার একটি বাজারে হামলাটি হয়।