আল-আকসা মসজিদে ইফতার যেন ফিলিস্তিনিদের মিলনমেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: খাবার নিয়ে তাড়াহুড়ো করে জেরুজালেমের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আনাস শালোদি। সূর্যাস্তের তখন আর ৩০ মিনিট বাকি। হাতে বড়সড় একটি খাবারের পাত্র আর সবুজ জায়নামাজ নিয়ে আল-আকসা মসজিদের পথে যাচ্ছিলেন আনাস। মসজিদ প্রাঙ্গণেই ইফতারের আয়োজন।

আল-আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার। এটি প্রাচীন শহর জেরুজালেমের প্রধান আকর্ষণ। বিভিন্ন দোকানে তখন বিক্রি হচ্ছিলো ফল, জুসসহ ইফতারের প্রচলিত বহু পদের খাবার। রমজান মাসকে কেন্দ্র করে জায়নামাজ, তসবিসহ প্রার্থনার বিভিন্ন সামগ্রীতেও সেখানে চলছে বিশাল ছাড়।

Manual1 Ad Code

ফিলিস্তিনিদের কাছে ইফতারের সবচেয়ে আকর্ষণীয় খাবার ‘মাকলুবা’ নিয়ে আকসা প্রাঙ্গণের দিকে যাচ্ছিলেন ২২ বছরের আনাস শালোদি। মধ্যপ্রাচ্যে বহুল জনপ্রিয় এই খাবারের ছবিতে এখন ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code