বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানলেন রিয়াল মাদ্রিদ সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: লা লিগায় গত রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও সেল্তা ভিগো। সেল্তার মাঠে এই ম্যাচ দেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একই শহরে জন্ম নেওয়া জাতীয় দলের সাবেক কোচ অস্কার ব্রুজনও উপস্থিত ছিলেন এই সময়। সেল্তা ভিগো ‘বি’ দলে এক সময় কোচিং করানো ব্রুজন আড্ডার এক ফাঁকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অবগত করেছেন রিয়াল মাদ্রিদ সভাপতিকে। বসুন্ধরা কোচ ব্রুজন বর্তমানে স্পেনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে বলেন, ‘আমাদের ভালো সময় কেটেছে। পেরেজ এশিয়ার ফুটবলের খোঁজ খবর রাখেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কেও তাকে বলেছি। বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের (এসিএল) প্লে-অফ খেলবে সেটাও তাকে জানিয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code