হাজির হবেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২০ সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগের জবাব দিতে আদালতে হাজির হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যখন তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ট্রাম্প হলেন দুইবার অভিসংশিত সাবেক প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউজ ছাড়ার পর তৃতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

Manual7 Ad Code

৭৭ বছর বয়সী ট্রাম্প বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যায় আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে আশা করা হচ্ছে। আদালতে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। পরে তাকে আনু্ষ্ঠানিক অভিযোগ শোনানোর জন্য ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে।

Manual5 Ad Code

বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগ উন্মোচন করেছেন যাতে তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আমেরিকান ভোটারদের তার মিথ্যা দাবি দিয়ে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেন।

Manual4 Ad Code

ট্রাম্পের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, ‘চক্রান্তের উদ্দেশ্য ছিল নির্বাচন জালিয়াতির জ্ঞাতসারে মিথ্যা দাবি ব্যবহার করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফলকে পাল্টে দেওয়া।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code