ফ্রান্স প্রবাসীর কাছে চাঁদা দাবি, মৌলভীবাজারে কারাগারে বিএনপি নেতা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

ফ্রান্স প্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় কথিত বিএনপি নেতা, আওয়ামী লীগের আমলের লীগের নেতাদের ঘনিষ্টজন বলে পরিচিত শেখ জসিম উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে আসামী জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিগত আওয়ামী লীগের আমলের লীগের নেতাদের ঘনিষ্টজন বলে পরিচিত ছিলেন।

মো. হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের কাজ শুরু করার পর শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

Manual3 Ad Code

অভিযোগ অনুযায়ী, চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকিও দেন জসিম। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।

Manual1 Ad Code

জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলেই কেবল এই ধরনের অপরাধের স্থায়ী সমাধান সম্ভব। Desk bj

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ফ্রান্স প্রবাসীর কাছে চাঁদা দাবি
  • মৌলভীবাজারে কারাগারে বিএনপি নেতা
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code