

ডেস্ক নিউজ, ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও নতুন সময় বেঁধে দিয়েছে সরকার। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। আর বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে। বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।