দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় ধরনের মহড়া যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই সোমবার বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় নেমেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বার্ষিক গ্রীষ্মকালীন মহড়ার নামকরণ করা হয়েছে ‘উলচি ফ্রিডম শিল্ড’। পূর্বের মতো আধুনিক বিমান, ট্যাংকসহ দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান। পূর্বে দুই দেশের এ ধরনের যৌথ মহড়ায় কয়েক হাজার সেনা, বিমান রণতরী এবং বিপুল সংখ্যক ট্যাংকের উপস্থিত দেখা যায়। এ বছরের মহড়ার প্রসঙ্গে দুই দেশের সামরিক বাহিনী যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত এক বছরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়ানোর প্রতিক্রিয়া এই পদক্ষেপ। যদিও মহড়ার নিয়ে বিস্তারিত জানায়নি দুই দেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code