প্রযোজক গ্রেফতার, বন্ধ হয়ে গেল বাপ্পির ছবি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২১ সালে অন্যরকম এক লুকে হাজির হন বাপ্পি চৌধুরী। এ নায়কের মুখভর্তি দাড়ি ও আগোছালো চুল অনেকেরই দৃষ্টি কাড়ে। মূলত নির্মাতা সৈকত নাসিরের ‘আ জার্নি উইথ ইউ’ ছবিতে এভাবে হাজির হওয়ার কথা ছিল তার। স্ক্রিনটেস্টের জন্য ৪-৫টি দৃশ্যের শুটিংও করা হয়েছিল। কিন্তু কাজটি আর এগোয়নি। কারণ পুলিশি ঝামেলায় ফেঁসে যান এর প্রযোজক। ছবিটির বেশ কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করে পরিচালক সৈকত নাসির জানান, বাপ্পি চৌধুরী ও তার নতুন সিনেমা ‘আ জার্নি উইথ ইউ’র দৃশ্য সেগুলো। এই সিনেমাটির প্রতি বাপ্পির প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু ব্যাড লাক সিনেমাটি একেবারেই বন্ধ হয়ে গেছে, আর শেষ হবে না। তবে তিনি আশাবাদী নতুন কোনও প্রজেক্টে আবারও বাপ্পির সঙ্গে কাজ করবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code