২৫ হাজার কারাবন্দি মুক্তি দিচ্ছে মিয়ানমার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নতুন বছরে ২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার।শুক্রবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চত করেছে। খবর রয়টার্সের।

দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট বলেন, কারাগারে ৮৭ জন বিদেশিসহ ২৪ হাজার ৮৯৬ আটক রয়েছেন, মানবিক উদ্বেগের কারণে শর্তহীনভাবে তাদের মুক্তি দেয়া হবে।

 

Manual7 Ad Code

তবে প্রেসিডেন্ট কারাবন্দিদের অপরাধ সম্পর্কে বিস্তারিত জানায়নি।কারা কর্তৃপক্ষের মুখপাত্র জাও জাও বলেন, করোনাভাইরাসের উদ্বেগের কারণে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে না।

Manual3 Ad Code

মিয়ানমারে এ পর্যন্ত ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আর দেশটিতে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

Manual2 Ad Code

গত বছর ২৩ হাজার বন্দিকে বিভিন্ন দিবস উপলক্ষে ক্ষমা করা হয়েছে।তবে এর আগের বছরও দেশটির সরকার ৮ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code