শনিবারের মঞ্চে ‘তিনকড়ি’ প্রদর্শনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অখণ্ড ব্রিটিশ-ভারতের পূর্ববঙ্গে অবস্থিত বগুড়ার গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে ভিন্ন ভিন্ন ধর্ম যাপনকারী অনেক ঘর মানুষ। দীঘলকান্দির চারপাশ ঘিরে আরও আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা- এইসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তিলড়াই এসব নিয়ে হাসি-আনন্দে-উদযাপনে কেটে যাচ্ছিল তাদের যাপিত জীবন। এমনই এক দীঘলকান্দি গ্রামের গল্প নিয়ে শনিবারের (৩ সেপ্টেম্বর) মঞ্চে থাকছে অনুস্বর দলের নাটক ‘তিনকড়ি’। এদিন রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ৯ম প্রদর্শনী হবে নাটকটির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code