ফরিদপুর-১: আপিলে আরিফুর রহমান দোলনের মনোনয়ন বৈধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

পজিটিভ নেটওর্য়াক ইউএস:

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার ( ১০ ডিসেম্বর ) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিলের শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছি।’

এর আগে ৩ ডিসেম্বর সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে একটি সারবত্তাহীন ত্রুটির কারণ দেখিয়ে আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

Manual7 Ad Code

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা দেওয়ার পর নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন আরিফুর রহমান দোলন। সেই আপিলেই তাঁর মনোনয়নকে বৈধ ঘোষণা দিল নির্বাচন কমিশন।

Manual3 Ad Code

সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা আপিল শুনানি কার্যক্রমে উপস্থিত আছেন।

গত ৩০ নভেম্বর আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল হকের কাছে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মনোনয়নপত্র জমা দেন।

জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক দোলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি।

Manual7 Ad Code

দোলন বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারব। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।’

bunsbd/এনএস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code