চীনে ফের বাড়ছে আক্রান্ত, একদিনে সর্বোচ্চ সংক্রমণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

চীনে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত রবিবার দেশটিতে ১০৮জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

Manual2 Ad Code

দেশটিতে করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসলেও কয়েক দিন থেকে ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এর আগে গত শনিবার দেশটিতে ৯৯ জন করোনায় আক্রান্ত হয় বলে জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বাইরে থেকে আসা। এদের মধ্যে ৪৯ জন চীনা নাগরিক যারা রাশিয়া থেকে হেইলংজিয়াং প্রদেশে ফিরেছে তারা করোনায় আক্রান্ত।

Manual7 Ad Code

করোনায় এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৬০ জন। মারা গেছে ৩ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ৬৬৩ জন। বিবিসি, রয়টার্স।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code